Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

জাতীয় সড়ক থেকে উদ্ধার আহত পেঁচা

জাতীয় সড়ক থেকে উদ্ধার আহত পেঁচা

একটি লক্ষ্মীপেঁচা উলুবেড়িয়ার বীরশিবপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে গুরুতর আহত অবস্থায় পড়েছিল। পেঁচাটি ভাল করে উড়তে পারছিল না। যে কোনও সময় কোনও গাড়ি দুর্ঘটনায় পেঁচাটি প্রাণ হারাতো। সুমন সাউ নামের বাগনানের এক বাসিন্দা বাইক নিয়ে যাওয়ার সময় আহত পেঁচাটিকে লক্ষ্য করেন। তিনি পেঁচাটিকে উদ্ধার করে প্রদীপ প্রামাণিক নামের এক পরিবেশপ্রেমীর কাছে নিয়ে আসেন।

 

প্রদীপবাবু তখন পেঁচাটিকে একটি পরিবেশ সংগঠনের পরিচালক প্রদীপ রঞ্জন রীত-এর কাছে নিয়ে যান। প্রদীপবাবু পেঁচাটিকে প্রাথমিক পরিচর্যার পর সেটিকে উপযুক্ত চিকিৎসা, পর্যবেক্ষণ ও পুনর্বাসনের জন্য বন দপ্তরের হাতে তুলে দেন। তিনি বলেন, এটি একটি লক্ষ্মীপেঁচা। পেঁচা বাংলার জীববৈচিত্রের এক গুরুত্বপূর্ণ অংশ। বড় বড় গাছ কমে যাওয়ায় এদের সংখ্যা বহুলাংশে হ্রাস পেয়েছে। এদেরকে বাঁচাতে সকলকে বৃক্ষ জাতীয় গাছ রোপণের উদ্যোগ নিতে হবে।

READ MORE.....