Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বাংলাদেশী আশ্রয়ে গ্রেপ্তার ২ ভারতীয় দালাল

বাংলাদেশী আশ্রয়ে গ্রেপ্তার ২ ভারতীয় দালাল

সীমান্তে পাচার অব্যাহত। সোনা, রূপো ও মাদক পাচারের অভিযোগের মধ্যেই ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ভারতীয় দালালকে গ্রেফতার করল পুলিশ। মুর্শিদাবাদের রানিনগর থানার পুলিশ এই দু’জনকে গ্রেপ্তার করেছে।

ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম মারুফ আলি, যার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। অন্যজন ভারতীয় দালাল, যার নাম আনসার আলি। তার বাড়ি লালগোলা থানার অন্তর্গত রামনগর এলাকায়।

গোপন সূত্রে খবর পেয়ে রানিনগর থানার পুলিশ গতকাল রাতে কাতলামারী গ্রাম পঞ্চায়েতের ডিগ্রি এলাকায় অভিযান চালায়। এরপর দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায়, একজনের বাড়ি বাংলাদেশে এবং অন্যজন ভারতে তাকে সাহায্য করত। এরপর দু’জনকেই গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃত বাংলাদেশি নাগরিককে ভারতে ক্রমাগত সাহায্য করতেন লালগোলার এই বাসিন্দা। এদিন ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে। উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণবঙ্গ সীমান্তের ১৪৩ ব্যাটালিয়নের জওয়ানরা উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত ফাঁড়িতে অভিযান চালিয়ে ৫৭৯ গ্রাম ওজনের প্রায় ৭৬.৫০ লক্ষ টাকা বাজারমূল্যের সোনার বার সহ এক পাচারকারীকে হাতেনাতে ধরে। পরে তাকে স্থানীয় থানার হাতে তুলে দেওয়া হয়।

READ MORE.....