Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

আগুনে পুড়ে ছাই চানাচুর তৈরি কারখানা

আগুনে পুড়ে ছাই চানাচুর তৈরি কারখানা

আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি চানাচুর তৈরি কারখানা। এর ফলে বেশ কিছু শ্রমিক কর্মহীন হয়ে পড়ল। জানা গিয়েছে, শনিবার বেলা বারোটা নাগাদ হাওড়ার বাগনান থানা এলাকার খাদিনানে অবস্থিত একটি চানাচুর কারখানায় হঠাৎই আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পাশে পুকুর থেকে বালতি করে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়, খবর দেওয়া হয় দমকলে।

 

দমকলের দুটো ইঞ্জিন এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। দমকল কর্মীরা সঠিকভাবে বলতে পারিনি ঠিক কি কারণে আগুন লাগতে পারে। ঘিঞ্জি ওই এলাকায় সঠিক অগ্নি নির্বাপন ব্যবস্থা রেখে কারখানা চালানো হচ্ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

READ MORE.....