Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

রাজ্যে রাষ্ট্রপতি শাসনের জল্পনা বাড়ালেন শুভেন্দু

রাজ্যে রাষ্ট্রপতি শাসনের জল্পনা বাড়ালেন শুভেন্দু

রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ৫ মে’র মধ্যে সরকার তৈরি না হলে ২০২৬-এ রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

 

সোমবার রাতে নন্দকুমারের খঞ্চিতে জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে এসে এস আই আর প্রসঙ্গে তিনি বলেন, ‘ইলেকশন কমিশনের যে ক্ষমতা আছে, তারা সেটা দেখাবে। আমাদের কোনও তাড়াহুড়ো নেই। যদি ভোটার তালিকা তৈরি হয় তবেই ভোট হবে, না হলে হবে না। আর ৫ মে’র মধ্যে যদি সরকার না তৈরি হয় তাহলে ২০২৬-এ রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে’।

READ MORE.....