সম্প্রতি কাকদ্বীপে কালী মূর্তি ভাঙ্গা এবং মন্দির বাজারের জগদ্ধাত্রী মূর্তি ভাঙ্গার ঘটনার প্রতিবাদে কাকদ্বীপে প্রতিবাদ সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিকেলে কাকদ্বীপের প্রতিবাদ মিছিলের পাশাপাশি প্রতিবাদ সভা করেন তিনি।
প্রতিবাদ সভা থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য তিনি করেন। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে এস আই আর থেকে শুরু করে একাধিক দুর্নীতি নিয়ে তীর বিরুদ্ধে করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি তিনি জানান ২০২৬ এ মানুষ যদি পাশে থাকে তাহলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দেবেন তিনি। এছাড়াও হিন্দুদের উপর একের পর এক আক্রমণের ঘটনা নিয়ে তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করেন। এর পাশাপাশি এস আই আর সংক্রান্ত বিষয় নিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি করেন তিনি। একদিন সময় আছে যারা বাংলাদেশ থেকে যে পথে এদেশে এসেছিল সেই পর থেকে যেন আবার বাংলাদেশে চলে যায়।
এর পাশাপাশি এস আই আর নিয়ে রাজ্য সরকার যে বিভ্রান্তিকর মন্তব্য করছে সেই মন্তব্যের ও পাল্টা কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তিনি আরো জানান, ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এ রাজ্যে যে কোন ধরনের মৃত্যু হলেই সেই মৃত্যুকে এস আই আর সংক্রান্ত মৃত্যু বলে তৃণমূল তুলে ধরবে। এমনকি ৭ ফেব্রুয়ারি পর্যন্ত কোন ব্যক্তি যদি সাপের কামড়ে মারা যায় সেই ব্যক্তিকেও এস আই আর এর আতঙ্কে মৃত্যু বলবে তৃণমূল। সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন প্রচার করছে তৃণমূল। অস্বাভাবিক মৃত্যু এবং পথ দুর্ঘটনার মৃত্যুও এস আই আর সংক্রান্ত মৃত্যু বলবে তৃণমূল। আতঙ্কের পরিবেশ তৈরি করা এবং মানুষকে বিভ্রান্ত তৈরি করা এটা হচ্ছে তৃণমূলের কাজ। নির্বাচন কমিশন সঙ্গে তৃণমূলের পিসি ভাইপোর লড়াই আমরা দেখতে চলেছি।
আমরা এর মধ্যে জড়াবো না। এ রাজ্যের চুরি, দুর্নীতি, শিল্পের ব্যর্থতা, বেকারত্বের সমস্যা, নারী সুরক্ষা এবং সনাতনীদের উপর আক্রমণ এই সমস্ত বিষয় ঢাকার জন্য রাজ্য সরকার এসআইআর নিয়ে মেতে রয়েছে। মানুষের দৃষ্টি সরানোর জন্য এস আই আর কে হাতিয়ার করছে তৃণমূল। আমরা বেকারত্ব নিয়ে লড়বো আমরা রাস্তায় থাকবো। রাজ্য শিল্প থেকে শুরু করে মৎস্যজীবীদের অধিকার কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা সুরক্ষিত করব। বাংলা যাতে অনুপ্রবেশকারী মুক্ত হয় সেই লড়াই আমরা চালাচ্ছি এবং চালাবো।
তৃণমূলের শোভন চট্টোপাধ্যায়ের বিষয় নিয়ে কোনো রকম মন্তব্য করেননি, রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী, এর পাশাপাশি শোভন চট্টোপাধ্যায় নিয়ে তিনি জানান, শোভন চট্টোপাধ্যায়ের বিষয়ে কথা বলার অধিকার রয়েছে বিধায়িকার রত্না চট্টোপাধ্যায়ের। শোভন চট্টোপাধ্যায় এর বিষয়ে উনি ভালো বলতে পারবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আরো বিস্ফোরক মন্তব্য করেন , এস আই আর এর মাধ্যমে মৃত ভোটার এবং বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নাম যদি বাদ চলে যায় তাহলে বিকেল বেলা ছাপ্পা ভোট মারবে কে! প্রতি নির্বাচনে বিকেল বেলা চারটে থেকে ছয়টা পর্যন্ত মৃত ভোটারের চাষ হয় এস আই আর হলের সেই চাষ বন্ধ হয়ে যাবে।
বাংলাদেশী অনুপ্রবেশকারীদের আবারো হুঁশিয়ারি দিতে শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানান আজ রাতের মধ্যে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা ভাগো! ভারতীয়রা থাকবে কোন অনুপ্রবেশকারীদের এই দেশে জায়গা নেই। ইতিমধ্যে কয়েক লক্ষ অনুপ্রবেশকারী পালিয়ে গিয়েছে আরো অনেকে পালাচ্ছে ৭ই ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার লিস্ট প্রকাশ হওয়ার পর বিএসএফ বাকিদেরকে চুলের মুঠি ধরে বাংলাদেশে পার করে দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে সিএ ক্যাম্পে যাতে কেউ না যায়।
সেই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন, হিন্দুদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি হিন্দুদেরকে বলবো তৃণমূলের কথা বিশ্বাস না করার জন্য সিএ ক্যাম্পে গিয়ে আপনারা আবেদন করুন। ভারতীয় নির্বাচন কমিশনের কথা আপনারা বিশ্বাস করুন এবং প্রধানমন্ত্রীর কথা আপনারা বিশ্বাস করুন। কাকদ্বীপ থেকে একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকারকে কোণঠাসা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি এসআইআর নিয়ে সাধারণ মানুষদের আশ্বস্ত করেন তিনি। ২০২৬ এর নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর এই ভূমিকা কার্যত মথুরাপুর বিজেপি সাংগঠনিক জেলার বিজেপি কর্মীদের মধ্যে অনেকটাই উদ্দীপনা সৃষ্টি করেছে।














