নদীয়ার কৃষ্ণনগরে বিজেপির প্রতিবাদ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি সেরে রাতে নবদ্বীপে রাস উৎসবের উদ্বোধনের যাওয়ার পর নবদ্বীপ বাস স্ট্যান্ডের কাছে রাস্তার ওপর গাড়ি পার্কিং নিয়ে বচসা নদিয়া উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস সহ একাধিক কার্যকর্তার সাথে। দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা এরপর হাতাহাতি।
ঘটনায় বাসস্ট্যান্ডে থাকা আইএনটিটিইউসি সদস্যরা নদিয়া উত্তর বিজেপির সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ বিশ্বাসের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। শুধু তাই নয়, তার নাক ফাটিয়ে দেওয়া হয় এবং তার গাড়িচালক কে বেধড়ক মারধর করা হয়। একই সাথে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সদস্যদের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় দু’জনকে নিয়ে যাওয়া হয়েছে নবদ্বীপ জেনারেল হাসপাতালে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। যদিও এই ঘটনা শোনার পর কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানান, ‘যদি ঘটনায় জড়িত দুষ্কৃতীদের পুলিশ গ্রেপ্তার না করে, আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি’। অন্যদিকে ঘটনার বিষয় কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম ঘোষ জানান, সুকান্ত মজুমদারের কোন কিছু হয়নি বা গাড়িতে কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাসস্ট্যান্ডে বিজেপির জেলা সভাপতির গাড়ি পার্কিং নিয়ে শ্রমিক সংগঠনের সাথে বচসা বাধে, দু’পক্ষের হাতাহাতি হয়েছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে।















