Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বিএলও-র মৃত্যুতে এবার কৃষ্ণনগরে প্রতিবাদ মিছিল

বিএলও-র মৃত্যুতে এবার কৃষ্ণনগরে প্রতিবাদ মিছিল

কৃষ্ণনগরের মাটিতে এসআইআর প্রতিবাদ সংঘটিত করতে চলেছে তৃণমূল। জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী ২৬ নভেম্বর, বুধবার কৃষ্ণনগরের প্রতিবাদ মিছিল ও পথসভা হবে। থাকবেন স্থানীয় সাংসদ মহুয়া মৈত্র, দলের যুব সভানেত্রী সায়নী ঘোষ।

 

এসআইআরের প্রতিবাদে মঙ্গলবার, ২৫ নভেম্বর মতুয়াগড়ে মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পরেরদিন, ২৬ নভেম্বর কৃষ্ণনগরের মাটিতে একই প্রতিবাদ হবে। নেতৃত্বে থাকবেন মহুয়া মৈত্র, সায়নী ঘোষ। কৃষ্ণনগরের কালেক্টরি মোড় থেকে পোস্ট অফিসের মোড় পর্যন্ত মিছিল হবে। তারপর পোস্ট অফিস মোড়ে হবে পথসভা।

 

বক্তব্য রাখবেন যাদবপুরের সাংসদ তথা তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। এনিয়ে স্থানীয় তৃণমূল নেতা দীপক বিশ্বাস জানিয়েছেন, ”বিজেপি সরকারের নির্দেশে এসআইআর হচ্ছে, এটা একটা চক্রান্ত। তার প্রতিবাদে আমরা প্রতিবাদে নামছি আগামী ২৬ তারিখ। আমাদের মাননীয় সাংসদ মহুয়া মৈত্র, এলাকার ৬ বিধায়ক থাকবেন, বক্তব্য রাখবেন যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ।

READ MORE.....