Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

সংখ্যালঘু নির্যাতন নিয়ে পাকিস্তানের বক্তব্য ওড়াল নয়াদিল্লি

সংখ্যালঘু নির্যাতন নিয়ে পাকিস্তানের বক্তব্য ওড়াল নয়াদিল্লি

পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনার পরিসংখ্যান ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছে নয়াদিল্লি। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেন, ইসলামাবাদ সংখ্যালঘু প্রসঙ্গে নয়াদিল্লির দিকে আঙুল তুলে নিজেদের ইতিহাস মুছে ফেলতে পারে না!

বড়দিনের সময় ভারতে কিছু চার্চে ভাঙচুরের অভিযোগ উঠেছিল। সেই সব বিষয় নিয়ে উদ্বেগপ্রকাশ করে পাকিস্তানের বিদেশ মন্ত্রক। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সোমবার রণধীর বলেন, ‘‘আমরা তাদের রিপোর্ট প্রত্যাখ্যান করছি। ওদের এই বিষয়ে (সংখ্যালঘুদের উপর অত্যাচার) ভয়াবহ রেকর্ডই তার সত্যতা প্রমাণ করে। বিভিন্ন ধর্মের সংখ্যালঘুদের উপর পাকিস্তানে যে নির্যাতন হয়, তা সুপ্রতিষ্ঠিত সত্য। যতই আঙুল তোলা হোক না কেন, ওই সত্যকে মুছে ফেলা যাবে না।’’

সম্প্রতি পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তাহির আন্দ্রাবির ভারতে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়ে মন্তব্য করেন। আন্তর্জাতিক মঞ্চের দৃষ্টিআকর্ষণ করে জানান, তাদের উচিত ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে যে ঘটনা ঘটছে, সে দিকে নজর দেওয়া। বড়দিনের ভাঙচুরের ঘটনাকে আলাদা করে উল্লেখ করেছেন পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র। একই সঙ্গে ২০১৫ সালে উত্তরপ্রদেশের দাদরিতে গণপিটুনিতে মৃত মহম্মদ

READ MORE.....