Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

প্রজাতন্ত্র দিবসে প্রীতি ক্রিকেট ম্যাচে ভ্রাতৃত্বের বার্তা মিডিয়া একাদশ বনাম ডায়মন্ড হারবার এসপি একাদশ

প্রজাতন্ত্র দিবসে প্রীতি ক্রিকেট ম্যাচে ভ্রাতৃত্বের বার্তা মিডিয়া একাদশ বনাম ডায়মন্ড হারবার এসপি একাদশ

প্রজাতন্ত্র দিবসের উদযাপনে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির অনন্য বার্তা ছড়িয়ে দিল এক প্রীতি ক্রিকেট ম্যাচ। ডায়মন্ড হারবারে আয়োজিত এই বিশেষ খেলায় মুখোমুখি হয় মিডিয়া একাদশ ও ডায়মন্ড হারবার এসপি একাদশ। খেলাকে কেন্দ্র করে প্রশাসন ও সংবাদমাধ্যমের সদস্যদের মধ্যে সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়।
সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর ম্যাচের শুভ সূচনা হয়। দুই দলের খেলোয়াড়রাই জয়ের লক্ষ্যে মাঠে নামলেও খেলায় ছিল বন্ধুত্বপূর্ণ মনোভাব ও ক্রীড়াসুলভ আচরণ। দর্শকাসনে উপস্থিত স্থানীয় বাসিন্দারাও উচ্ছ্বাসের সঙ্গে খেলাটি উপভোগ করেন।

 

ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সম্পর্ক মজবুত করাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। মিডিয়া প্রতিনিধিরাও বলেন, খেলাধুলা পারস্পরিক বোঝাপড়া ও ঐক্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

 

প্রজাতন্ত্র দিবসে এই প্রীতি ম্যাচ তাই শুধু খেলা নয়, মিলন ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল নিদর্শন হয়ে ওঠে। এদিন উপস্থিত ছিলেন জেলা পুলিশের আরক্ষাধ্যক্ষ শ্রী বিশপ সরকার, আইপিএস।উপস্থিত ছিলেন, ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার সহ জেলা পুলিশের আধিকারিকরা, এবং বর্তমান পত্রিকার সাংবাদিক বিমল বন্দ্যোপাধ্যায়, সবার খবর দৈনিক পত্রিকার সম্পাদক কিংশুক ভট্টাচার্য।হেডকোয়ার্টার পুলিশ আধিকারিকদের এই সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই পুলিশ সুপার। সমস্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিষ্ণুপুর থানার আইসি।

READ MORE.....