Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

অগ্নিমিত্রার বহিষ্কারের দাবিতে সরব মাদ্রাসার রাজ্য সভাপতি ফারহাদ

অগ্নিমিত্রার বহিষ্কারের দাবিতে সরব মাদ্রাসার রাজ্য সভাপতি ফারহাদ

বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের সাম্প্রতিক মন্তব্যকে অসাংবিধানিক ও নিকৃষ্ট মনের পরিচয় হিসেবে অভিহিত করে তাঁর অবিলম্বে সাসপেনশন দাবি করলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ।

 

তাঁর মতে, অগ্নিমিত্রা পল সস্তায় ভোটের রাজনীতি করতে গিয়ে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যকে আঘাত করেছেন।সাম্প্রতিক বিধানসভা অধিবেশনে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ও মাদ্রাসার ভূমিকা নিয়ে অগ্নিমিত্রার মন্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এই আচরণের বিরুদ্ধে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিন্দা প্রস্তাব আনলে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন। এরই প্রতিবাদে মন্ত্রী ফিরহাদ হাকিম ও সিদ্দিকুল্লাহ চৌধুরীর সুর মিলিয়ে শিক্ষক নেতা ফারহাদ বলেন, মাদ্রাসায় ৪০ শতাংশের বেশি অমুসলিম শিক্ষক রয়েছেন এবং বহু অমুসলিম শিক্ষার্থী সেখানে আধুনিক শিক্ষা নিচ্ছে। তবে কি সেই শিক্ষকরাও জঙ্গি তৈরির প্রশিক্ষণ দিচ্ছেন?

 

বিজেপিকে এই প্রশ্নের জবাব দেওয়ার চ্যালেঞ্জ জানান তিনি।শিক্ষক নেতা আরও স্মরণ করিয়ে দেন যে, মাদ্রাসা থেকে পাস করা বহু শিক্ষার্থী আজ আইএএস, আইপিএস ও ডব্লিউবিসিএস অফিসার হিসেবে সফল। ফারহাদের দাবি, যারা হিন্দু-মুসলিমের বিভেদ তৈরি করতে চায়, বাংলার মানুষ ভোটের মাধ্যমে তাদের যোগ্য জবাব দেবে। মাদ্রাসার অমুসলিম শিক্ষক ও শিক্ষার্থীদের ভাবাবেগে আঘাত করায় বিজেপি বিধায়ককে অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

READ MORE.....