Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ফের রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল

ফের রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল

সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য পুলিশে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিআইডি-র ডিআইজি থেকে শুরু করে একাধিক রেঞ্জের শীর্ষ পদে বদল আনা হয়েছে। সব মিলিয়ে মোট ১৩ জন পুলিশকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম কে. সাবিররাজ কুমার। হাওড়া পুলিশ কমিশনারেটের জয়েন্ট সিপি পদ থেকে তাঁকে সরিয়ে সিআইডি-র ডিআইজি করা হয়েছে। অন্যদিকে, ওই পদে থাকা গৌরব লালকে পাঠানো হয়েছে হাওড়ার জয়েন্ট সিপি করে। প্রশাসনিক মহলে এই রদবদল নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

 

বিশেষ করে সিআইডি-র ডিআইজি পদে বদল নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। হাওড়ায় সাম্প্রতিক এক প্রোমোটার খুনের ঘটনার তদন্তভার সবেমাত্র নিয়েছে সিআইডি। তার ঠিক পরেই এই রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। যদিও সরকারের পক্ষ থেকে একে ‘নিয়ম মেনে রুটিন রদবদল’ বলেই দাবি করা হয়েছে। রদবদলের তালিকায় রয়েছেন একাধিক হেভিওয়েট আধিকারিক। ওয়েস্টার্ন জোনের এডিজি ও আইজিপি অশোককুমার প্রসাদকে সাইবার সেলের এডিজি পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন বিশাল গর্গ।

 

ট্রাফিক আইজিপি সুখেশকুমার জৈন এখন থেকে উত্তরবঙ্গের নতুন আইজি। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও পুলিশি বিন্যাসে পরিবর্তন আনা হয়েছে। মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি সৈয়দ ওয়াকার রাজাকে জলপাইগুড়ি রেঞ্জে পাঠানো হয়েছে। আবার জলপাইগুড়ির ডিআইজি নিম্বালকার সন্তোষ উত্তমরাও সামলাবেন রায়গঞ্জ রেঞ্জ। রায়গঞ্জের দায়িত্বে থাকা ডিআইজি সুধীর কুমার নীলকান্তমকে মুর্শিদাবাদ রেঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি মজবুত করতেই এই পুনর্বিন্যাস বলে মনে করা হচ্ছে।

READ MORE.....