Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ভারতে আসছেন রোনাল্ডো?

ভারতে আসছেন রোনাল্ডো?

২০২৫-র ডিসেম্বরে ভারত সফরে এসেছিলেন লিওনেল মেসি। এবার কি আসছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? কিছুদিন আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন পর্তুগিজ কিংবদন্তি। ফলে হাতে কিছুটা বাড়তি সময়। সেই ফাঁকে কি ভারতে আসার পরিকল্পনা সিআর৭-র? ইতিমধ্যে তাঁকে ভারতে আনতে উদ্যোগী হয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। একটি অনুষ্ঠানে সেকথা জানিয়ে দিলেন তিনি।

গতবছর ‘গোট ট্যুরে’ হায়দরাবাদ মাতিয়ে দিয়েছিলেন মেসি। কলকাতার বিশৃঙ্খলার পর তেলেঙ্গানার ব্যবস্থাপনা আরও পরিকল্পিত ছিল। রেবন্ত রেড্ডির সঙ্গে ফুটবল খেলেন। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে জার্সি উপহার দেন। বেশ কিছুক্ষণ পায়ে বল নাচান মেসি। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের অন্ধকারে আলোর খেলা চলে। কলকাতার মতো ভিড় নয়। মাঠে মেসির পাশে শুধু ডি’পল, সুয়ারেজরাই ছিলেন। এবার কি রোনাল্ডোকেও দেখা যাবে ভারতে? অতীতে কখনও এই দেশে আসেননি সিআর৭। একটি অনুষ্ঠানে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী জানান, রোনাল্ডোকে হায়দরাবাদে আনার পরিকল্পনা চলছে। কবে হতে পারে? সেই বিষয়ে কিছু জানাননি। তবে ডিসেম্বরে তেলেঙ্গানায় ‘খেলো ইন্ডিয়া’ গেমস আছে। তার আগে রোনাল্ডোকে আমন্ত্রণের বিষয়ে জানালেন রেবন্ত। তিনি আরও বলেন, “মেসি আমার প্রিয় খেলোয়াড়। একসময় মারাদোনা আমার পছন্দের ফুটবলার ছিলেন।”

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন রোনাল্ডো। তবে মেসির মতো রাজকীয় বিদায় হয়নি। বরং কোচের সঙ্গে ঝামেলায় দল ছাড়তে বাধ্য হন। তবে ক্লাব ফুটবলে সোনালি ফর্ম অব্যাহত। আল নাসরের হয়ে ফের গোল করেন। যা তাঁর কেরিয়ারের ৯৮৬ তম গোল। আবার একটি পেনাল্টিও মিস করেন। যদিও সৌদি প্রো লিগে তাঁর দল আল আহলির বিরুদ্ধে ১-৩ গোলে হেরে গেল।

READ MORE.....