মঙ্গলবার সকালে মধ্যমগ্রামের যশোররোডের ওপরে ইলেকট্রিক স্কুটার শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। শোরুমে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় ছুটোছুটি লেগে যায় এলাকায়।জাতীয় সড়কের ধারে এমন অগ্নিকান্ডে আতঙ্ক ছড়ায়।ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় মধ্যমগ্রাম থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।
তবে শোরুমের ভিতরে কি ভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা সঠিক না জানা গেলেও তাঁরা জানান,প্রাথমিক ধারণা শট সার্কিট থেকেই এই অগ্নিকান্ডের ঘটনা।ভিতরে অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকলেও কেন ঘটনার সাথে সাথে তা ব্যবহার করা গেলো না উঠছে প্রশ্ন।তবে হতাহতের কোন খবর আপাতত নেই।এই ঘটনায় জাতীয় সড়ক ১২ তে ব্যাপক যানজট তৈরি হয়।দমকল আধিকারিক জানান কিভাবে আগুন লেগেছে তা এখুনি বলা সম্ভব হবে না।তবে শোরুমে থাকা ইলেকট্রিক বাইক সহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। তদন্তের পর বিষয়টি বলা যাবে ।












