Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

SIR নিয়ে কমিশনকে নোটিস সুপ্রিম কোর্টের

SIR নিয়ে কমিশনকে নোটিস সুপ্রিম কোর্টের

বাংলা, তামিলনাড়ুতে SIR-নিয়ে নির্বাচন কমিশনকে বার্তা দিল সুপ্রিম কোর্ট।  এ নিয়ে কমিশনকে নোটিসও পাঠানো হয়েছে। দু’সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তবে একই সঙ্গে মামলাকারীদের উদ্দেশে শীর্ষ আদালতের বার্তা, ‘‘এসআইআর নিয়ে আপনারা কেন এত ভয় পাচ্ছেন?’’

 

বিহারে SIR প্রক্রিয়া নিয়ে আগেই মামলা চলছিল সুপ্রিম কোর্টে। পরে যোগ হয়েছে বাংলা এবং তামিলনাড়ুর একাধিক রাজনৈতিক দলের করা মামলা। মঙ্গলবার সবকটি মামলা একসঙ্গে শুনেছে শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।

 

মামলাকারীদের মূল বক্তব্য, “বিশেষ নিবিড় সংশোধন নিয়ে অহেতুক তাড়াহুড়ো করছে নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়ার সময় আরও কিছুটা বাড়িয়ে দেওয়া উচিত। মঙ্গলবার তামিলনাড়ুর আইনজীবী কপিল সিব্বল দাবি করেন, “আগে এসআইআর করতে তিন বছর সময় লাগত। এখন সেটা নাকি একমাসে শেষ করতে চাইছে। এতে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

READ MORE.....