Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

SIR আতঙ্কে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

SIR আতঙ্কে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

এসআইআর আবহে দেশছাড়া হওয়ার ভয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে একাধিক। ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরও প্রকাশ্যে এসেছে। নবান্ন থেকে এদিন গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর আতঙ্কে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন তিনি। অসুস্থদেরও রাজ্যের তরফে আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন মমতা।

রাজ্যজুড়ে চলছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকা ত্রুটিমুক্ত করার কাজ। কমিশন সাফ জানিয়েছেন গোটা প্রক্রিয়াটা ঠিক কী, কীভাবে কাজ হবে। ২০০২ সালের ভোটার লিস্টে নিজের বা পরিবারের কারও নাম থাকলেও চিন্তার কোনও কারণ নেই বলে সাফ জানানো হয়েছে।

 

তা সত্ত্বেও আমজনতার মনে বহু প্রশ্নের ভিড়, ভয়। যার পরিণতি হয়েছে ভয়ংকর। রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে অনেকের। কেউ ভবিষ্যৎ কী, সেই ভয়ে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। কেউ আবার চাপ নিতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বলে দাবি। ৩ জন বিএলও কাজের চাপে মৃত্যুর পথ বেছে নিয়েছেন বলে খবর

READ MORE.....