Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ইউনুসের সঙ্গে বৈঠক পাক হাইকমিশনারের

ইউনুসের সঙ্গে বৈঠক পাক হাইকমিশনারের

রবিবার ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা-সহ একাধিক বিষয়ে ঢাকাকে সাহায্য করবে ইসলামাবাদ, আশ্বাস দিয়েছেন পাক হাইকমিশনার। বিশ্লেষকদের একাংশ বলছেন, কৌশলে দিল্লি চাপে ফেলতেই ঢাকা-ইসলামাবাদ গলাগলি।

রবিবার ঢাকার অতিথি ভবন যমুনায় ইউনুস-হায়দার বৈঠক ছিল। বাংলাদেশের প্রধান উপদেষ্টারের দপ্তরের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, বাণিজ্য, বিনিয়োগ ও বিমান যোগাযোগ বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। সমস্ত ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছে উভয়পক্ষ। এছাড়াও সংস্কৃতি, শিক্ষা ও চিকিৎসা সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থ ও সহযোগিতার বিষয়ে ইউনুসের সঙ্গে কথা হয়েছে পাকিস্তানের হাইকমিশনারের।

READ MORE.....