Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে পথ অবরোধ-বিক্ষোভ

এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে পথ অবরোধ-বিক্ষোভ

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর শুনানিতে চরম হয়রানির অভিযোগ তুলে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা। কোথাও টায়ার জ্বালিয়ে পথ অবরোধ, আবার কোথাও বিডিও অফিস চত্বরেই বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ ভোটাররা। মঙ্গলবার সকাল থেকেই এই বিক্ষোভের জেরে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটসহ একাধিক এলাকায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, শুনানির নামে সাধারণ ভোটারদের অহেতুক নথিপত্র চেয়ে হেনস্তা করা হচ্ছে।

 

এমনকি প্রশাসনিক স্তরে ভয় দেখানোরও অভিযোগ তুলেছেন অনেকে। অভিযোগ উঠেছে যে, সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বৃদ্ধ ও অসুস্থ ভোটারদের। পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় লাইনে দাঁড়িয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। নথিপত্র যাচাইয়ের নামে প্রক্রিয়াটিকে ইচ্ছাকৃতভাবে জটিল করা হচ্ছে। এদিন সকাল ৯টা থেকে ঢোলাহাটের মাদারপাড়ায় কয়েকশো ভোটার ঢোলাহাট-রামগঙ্গা রোড অবরোধ করেন। রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ।

 

এর ফলে স্কুলপড়ুয়া, অফিসযাত্রী ও পণ্যবাহী গাড়ি আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও দীর্ঘক্ষণ উত্তেজনা বজায় থাকে। বেলা বাড়ার সাথে সাথে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে ঢোলাহাট থানার অন্তর্গত আরও চারটি এলাকায়। এমনকি কয়েকটি ব্লকের বিডিও অফিস চত্বরেও সাধারণ মানুষ ক্ষোভ উগরে দেন। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।

READ MORE.....