Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

কমিশনের ‘কাণ্ডে’ ক্ষুব্ধ অভিষেক

কমিশনের ‘কাণ্ডে’ ক্ষুব্ধ অভিষেক

কমিশনের ‘কাণ্ডে’ ক্ষুব্ধ অভিষেক। ২০০২ সালের ভোটার তালিকাকে সূচক হিসেবে ধার্য করেছে নির্বাচন কমিশন। তবে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে ২০০৩ সালের খসড়া তালিকাকে ‘সূচক’ ধরেছে নির্বাচন কমিশন। এবার সেই ইস্যুতে কমিশনকে কাঠগড়ায় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুলপিতে কেন ২০০৩ সালের তালিকাকে সূচক ধরা হচ্ছে? জোরালো সেই প্রশ্ন এদিন তুলেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।

 

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নতুন ওয়েবসাইটে কুলপি বিধানসভার ভোটার তালিকা আপলোড করেছে। দেখা গিয়েছে, সেই তালিকা ২০০৩ সালের। ওই বছর ১ জানুয়ারি সেই খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল। যেখানে ২০০২ সালের ভোটার তালিকা সূচক হিসেবে গণ্য হচ্ছে, তাহলে এক্ষেত্রে অন্য নিয়ম কেন? সেই প্রশ্ন তোলা হয়েছে তৃণমূলের তরফে। এবার সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় বিতর্কে জড়াল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরও।

READ MORE.....