Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

কুকুরের প্রস্রাবে তোলপাড় গড়িয়ার অভিজাত আবাসন

কুকুরের প্রস্রাবে তোলপাড় গড়িয়ার অভিজাত আবাসন

দক্ষিণ কলকাতার গড়িয়ার এক অভিজাত আবাসনে পোষ্যকে নিয়ে তীব্র সংঘাত। চিকিৎসক দীপঙ্কর রায় ও তাঁর মেয়েকে নাকি হেনস্তা করেছেন আবাসনের কিছু বাসিন্দা,অভিযোগ দায়ের হয়েছে পাটুলি থানায়।অভিযোগ, যত্রতত্র কুকুরকে প্রস্রাব-মলত্যাগ করান দীপঙ্করবাবু কোনও নিয়ম মানেন না তিনি।অন্যদিকে দীপঙ্করবাবুর দাবি, সবটাই ভিত্তিহীন।আমি কুকুরকে রাস্তায় হাঁটাতে নিয়ে যাই, ময়লার ব্যাগ সঙ্গে রাখি, কোথাও নোংরা করলে সঙ্গে সঙ্গে তুলে নিই,জানিয়েছেন তিনি।

 

তাঁর মতে,আবাসনের রুলবুকেই গলদ-অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ডের নিয়ম অনুযায়ী পোষ্যকে নিয়ে খোলা জায়গায় হাঁটা বন্ধ করা যায় না।
রবিবার ঘটনাস্থলে হাজির হন অভিনেত্রী দেবশ্রী রায় পোষ্যপ্রেমী সংগঠনের প্রতিনিধি হিসেবে। কিন্তু তাঁর উপস্থিতিতেই আবাসনে বিক্ষোভ শুরু হয়। বাসিন্দাদের দাবি,গার্ডেন এলাকায় পোষ্য নিয়ে যাওয়া নিষিদ্ধ-রুলবুকে স্পষ্ট লেখা।এদিকে দীপঙ্করবাবুর ক্ষোভ,সাড়ে তিনশো ফ্ল্যাটের মেন্টেন্যান্স দিই অথচ সিসিটিভি নষ্ট। এখন বলছে ফুটেজ নেই।
কুকুরের প্রস্রাব ঘিরে এমন তুমুল কাণ্ডে গড়িয়ার শান্ত আবাসন এখন উত্তপ্ত হওয়ার পাশাপাশি চর্চার কেন্দ্রবিন্দু।

READ MORE.....