Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

গুজরাটের আনন্দে মাতোয়ারা বাঁকুড়া

গুজরাটের আনন্দে মাতোয়ারা বাঁকুড়া

গুজরাট থেকে বহু দূরে, তবুও উৎসবের আনন্দে কোনও খামতি নেই। বাঁকুড়া শহরের লালবাজারে নবরাত্রি উপলক্ষে যেন তৈরি হয়েছে এক টুকরো গুজরাট। ‘শ্রী কুচ কাডওয়া পাতিদার সমাজ’-এর উদ্যোগে রাস, গরবা ও ডান্ডিয়া নাচে মেতে উঠেছেন আট থেকে আশি—সকলেই। জানা যায়, ১৯৫২ সালে কাঠের ব্যবসার সূত্রে গুজরাটের কচ্ছ থেকে কয়েকটি পরিবার বাঁকুড়ায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বর্তমানে জেলায় প্রায় ৭০টি গুজরাটি পরিবার রয়েছে।

 

নবরাত্রির সময় ঐতিহ্যের টানে সকলেই লালবাজারে একত্রিত হন। নতুন প্রজন্মের কাছে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই এই উৎসবের মূল উদ্দেশ্য। নবরাত্রি শেষে দশমীর দিন তাঁরা বেরিয়ে পড়েন দেবী দুর্গার দর্শনে। বাঁকুড়ার মাটিতে তাই নবরাত্রির আনন্দে ফুটে ওঠে এক টুকরো গুজরাটের ছবি।

READ MORE.....