Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

গ্রেপ্তার তৃণমূলের ব্লক সভাপতি

গ্রেপ্তার তৃণমূলের ব্লক সভাপতি

মিনাখাঁ তৃণমূলের ব্লক সভাপতি আইব গাজীকে গ্রেফতার করলো মিনাখাঁ থানার পুলিশ৷ পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আইয়ুব গাজী তার নিজস্ব দোকানে বেআইনিভাবে বিদ্যুৎ পরিষেবা ব্যবহার করছিলেন৷ ওই দোকানে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছিল৷ পরিবারের পক্ষ থেকে ব্লক সভাপতি আইয়ুব গাজীর বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তোলাবাজি, সন্ত্রাস, ২০২১ এর ভোট পরবর্তী হিংসায় বহু মানুষকে এলাকাছাড়া করে রাখা অভিযোগ ছিল৷

 

তৃণমূল ক্ষমতায় থাকাকালীন পুলিশ এদেরকে গ্রেপ্তার করতে পারেনি বলে স্থানীয়রা জানান৷ স্থানীয়দের মতে, ক্ষমতা বদলের পর নতুন বিজেপি সরকার আসার পর পুলিশ নড়েচড়ে বসে এবং পুরানো অভিযোগের ভিত্তিতে একের পর এক দুর্নীতিপরায়ণ তৃণমূল নেতাদের গ্রেপ্তার করছে পুলিশ৷ ব্লক সভাপতি আইন গাজীর বিরুদ্ধে মিনাখাঁ থানার পুলিশ তদন্ত নেমে শনিবার রাতে তাঁকে গ্রেফতার করে রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করে।

READ MORE.....