Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

চা শ্রমিকদের উন্নয়নে ৩১৩ কোটির প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর

চা শ্রমিকদের উন্নয়নে ৩১৩ কোটির প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের চা শ্রমিকদের উন্নয়নে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে চালু হচ্ছে প্রধানমন্ত্রী চা শ্রমিক উৎসাহ যোজনা(পিএমসিএসপিওয়াই), যার জন্য মোট ৩১৩ কোটি ৩০ লক্ষ টাকা আর্থিক বরাদ্দ ধার্য করা হয়েছে। নিজের এক্স হ্যান্ডেলে এই বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, দ্রুত ও সুষ্ঠু রূপায়ণের লক্ষ্যে রাজ্য-স্তরের কমিটি সম্প্রতি এই প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা চূড়ান্ত করেছে এবং এর মাধ্যমে রাজ্যের চা-শ্রমিকদের জীবনে যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে।

 

প্রকল্পের আওতায় দুটি প্রধান স্তম্ভ রয়েছে। চা শ্রমিক স্বাস্থ্য সুরক্ষা যোজনায় (সিএসএসএসওয়াই) চা বাগান এলাকায় স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন এবং উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে ৭২ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। অন্যদিকে চা শ্রমিক আশ্রয় যোজনায় (সিএসএওয়াই) ৩২১টি বিশ্রামাগার নির্মাণের জন্য ৬৩ কোটি টাকা ধার্য হয়েছে। এর মধ্যে পাহাড়ি এলাকায় ৮৮টি এবং সমতল এলাকায় ২৩৩টি বিশ্রামাগার তৈরি হবে, যেখানে আধুনিক ও মর্যাদাপূর্ণ সুযোগসুবিধা থাকবে।

 

গোটা প্রকল্পের রূপায়ণ ও তদারকির দায়িত্বে থাকবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, যা স্বাস্থ্য দপ্তর, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এবং জেলা প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয়ে কাজ করবে।

এর আগে তৃণমূল কংগ্রেস জমানায় চা বলয়ের পরিস্থিতি নিয়ে সরকারের তরফে অভিযোগ তোলা হয়েছিল, বহু বাগান বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছিলেন এবং শ্রমিক পরিবারগুলির উন্নয়ন ও স্বাস্থ্যের দিকে পর্যাপ্ত নজর দেওয়া হয়নি। সেই প্রেক্ষাপটে চা শ্রমিক ও তাঁদের পরিবারগুলিকে আর্থ-সামাজিক অন্ধকার থেকে বের করে আনার অঙ্গীকার আগেই ব্যক্ত করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

READ MORE.....