Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

জোড়াফুলে প্রথম ভোট দিয়ে আপ্লুত প্রতীক-উর

জোড়াফুলে প্রথম ভোট দিয়ে আপ্লুত প্রতীক-উর

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ১৬ দিনের মাথায় জোড়াফুলে প্রথম ভোট দিলেন প্রতীক-উর রহমান। মঙ্গলবার ডায়মন্ড হারবার আদালতে রাজ্য বার কাউন্সিল নির্বাচনে শাসক শিবিরের হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে চওড়া হাসিতে প্রাক্তন এই সিপিএম নেতার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘রাজনৈতিক জীবনে নতুন অধ্যায় শুরু হল।

 

’ এ দিন বার কাউন্সিলের উন্নয়নের স্বার্থেই তিনি বুথমুখী হয়েছেন বলে জানান। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে আসার পর এটিই ছিল তাঁর প্রথম ভোটদান। ভোট দিয়ে বেরিয়ে প্রতীক-উর বলেন, ‘প্রথম বার তৃণমূলকে ভোট দিতে পেরে আমি অত্যন্ত খুশি।’ পেশায় আইনজীবী এই নেতা জানান, দীর্ঘ দিন আদালতের অ্যাডভোকেট প্যানেলে নাম থাকলেও আগে কখনও ভোট দেওয়া হয়নি তাঁর। মাতৃভাষা দিবসে মহম্মদ সেলিমকে চিঠি দিয়ে বামেদের সঙ্গে কয়েক দশকের সম্পর্ক ছিন্ন করেছিলেন এই ‘বিদ্রোহী’ নেতা।

 

২০২৪-এর লোকসভা নির্বাচনে অভিষেকের বিরুদ্ধে লড়া এই প্রার্থীর হাতে পতাকা তুলে দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন, ‘সিপিএমের মধ্যে এখনও যাঁরা রাস্তায় লড়াই করেন, তাঁদের মধ্যে প্রতীক-উর অন্যতম।’ গত রবিবার ধর্মতলায় তৃণমূলের ধর্নামঞ্চেও তাঁকে দেখা গিয়েছিল। সেখানে তাঁর বক্তৃতার প্রশংসা করেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন ভোট দেওয়ার পাশাপাশি এসআইআর ইস্যুতে মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারের কড়া সমালোচনাও শোনা যায় তাঁর কণ্ঠে।

READ MORE.....