কৃষ্ণনগরে নদীয়া সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্রাট পালের হাতে রয়েছে একটি আগ্নেয়াস্ত্র, আর সেই আগ্নেয়াস্ত্র নিয়ে দাড়িয়ে রয়েছে একটি ঘরের ভেতরে। আর সেই ছবি সোশ্যাভল মিডিয়ায় ভাইরাল। যা ঘিরে তুঙ্গে রাজনীতি। যদিও এই ছবির সত্যণতা যাচাই করা হয়নি।
তবে, আগ্নেয়াস্ত্র হাতে একটি ঘরের ভেতরে দাড়িয়ে রয়েছে নদীয়া উত্তর তৃণমূল সাংগঠনিক ছাত্র পরিষদের সভাপতি সম্রাট পাল। এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো, কীভাবে এলো তাঁর হাতে তা এখনো অজানা। এই নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলে।












