Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

থকুকুর নিয়ে ‘সুপ্রিম’ নির্দেশের বিরোধিতায় কলকাতায় মিছিল

থকুকুর নিয়ে ‘সুপ্রিম’ নির্দেশের বিরোধিতায় কলকাতায় মিছিল

দিল্লির পথকুকুর নিয়ে ‘সুপ্রিম’ নির্দেশের বিরোধিতায় কলকাতায় মিছিল। রবিবার পথে নামলেন পশুপ্রেমীরা। ছিলেন তারকারাও। ব্যানার, পোস্টার হাতে মিছিলে শামিল হন পশুপ্রেমীরা। “কুকুররাও সমাজের অংশ, এই রায় বলবৎ হতে পারে না”, সরব সারমেয়প্রেমীরা। দিল্লিতে পথকুকুরদের কামড়ে জলাতঙ্ক এবং তার জেরে আমজনতার মৃত্যু- দুটোই উদ্বেগজনকভাবে বাড়ছে।

 

যার জল গড়ায় সুপ্রিম কোর্টেও। শীর্ষ আদালত জানিয়েছে, দিল্লি-এনসিআর এলাকার সমস্ত পথকুকুরকে অবিলম্বে ধরতে হবে। তাদের নির্বীজকরণ করিয়ে পাঠাতে হবে নিরাপদ আশ্রয়ে।  প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, যতটা প্রয়োজন বলপ্রয়োগ করে পথকুকুরদের ধরতে হবে। কেউ বাধা দিলে তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হবে। শীর্ষ আদালতের মতে, সাধারণ মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সুপ্রিম কোর্টের এই নির্দেশের প্রতিবাদে সেলিব্রিটি থেকে আমজনতার বিরাট অংশ সরব। তারপরেই বিষয়টি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে। তিনি বলেন, “সারমেয়দের নিয়মিত নির্বীজকরণ এবং টিকাদানের বিষয়টি খতিয়ে দেখা হবে।” টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী রীতিকা সজদে ‘সুপ্রিম’ নির্দেশের প্রতিবাদ করেন। সরব হন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও।

READ MORE.....