Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

দিল্লিতে বিস্ফোরণ কান্ডঃ মুর্শিদাবাদের পরিযায়ী মইনুলকে ঘিরে ঘনীভূত রহস্য

দিল্লিতে বিস্ফোরণ কান্ডঃ মুর্শিদাবাদের পরিযায়ী মইনুলকে ঘিরে ঘনীভূত রহস্য

দিল্লির বিস্ফোরণ কাণ্ডে র তদন্তে মুর্শিদাবাদের নবগ্রামে হানা জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র। এক পরিযায়ী শ্রমিক মইনুল হাসানের বাড়িতে তল্লাশি অভিযান। বিস্ফোরণ কাণ্ডের তদন্তে দেশজুড়ে তল্লাশি চালাচ্ছে তদন্তকারী সংস্থা। সেই তালিকায় নাম জুড়ল মুর্শিদাবাদের। বুধবার দিনভর মইনুলের বাড়িতে চলল তল্লাশি। তদন্তকারীরা ঘুরলেন মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়। যা নিয়ে তীব্র উত্তেজনা  এলাকায়। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান বলে সূত্রের খবর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবগ্রামের বাসিন্দা মইনুল পরিযায়ী শ্রমিক। কখনও দিল্লি ,কখনও মুম্বইয়ে কাজ করেছেন। জানা গিয়েছে, দিল্লিতে কাজ করার সময় এক বাংলাদেশির সঙ্গে থাকতেন মইনুল হাসান। সেই বাংলাদেশির সঙ্গে মইনুলের দীর্ঘদিন ধরে যোগাযোগ রয়েছে বলে দাবি। সেই সময়ে কোনও জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে মুর্শিদাবাদের ওই পরিযায়ীর যোগাযোগ হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে এনআইএ। উল্লেখ্য, দিল্লিতে বিস্ফোরণের পর সরকারিভাবে বুধবার ঘটনার তদন্তভার নেয় এনআইএ। তদন্তে নেমে মইনুলের ফোন নম্বর পায় তদন্তকারী সংস্থা। তবে এখনও পর্যন্ত কোনও গ্রেপ্তারির খবর পাওয়া যায়নি।

READ MORE.....