Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ধেয়ে আসছে ‘সাইক্লোন মন্থা

ধেয়ে আসছে ‘সাইক্লোন মন্থা

আগামী সপ্তাহে দেশের দক্ষিণ উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, তার নাম ‘মন্থা’। থাইল্যান্ডের দেওয়া এই নামের অর্থ নিয়েই যত ধাঁধা! জানা যাচ্ছে, মন্থার বাংলা অর্থ সুগন্ধী ফুল। শুনে চমকাচ্ছেন? কিন্তু এটাই সত্যি। যে ঝড়ের নামেই এমন সুন্দর অনুভূতি লুকিয়ে, সে কতটাই ধ্বংসাত্মক হতে পারে? এই প্রশ্ন কৌতূহলীদের মনে। কতটা দাপট দেখাবে, কোথায়ই বা আছড়ে পড়বে মন্থা? বিশদে সব জানিয়েছে আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপাসাগরে ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ, যা অচিরেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে বদলে যেতে চলেছে। ২৭ অক্টোবর সকাল থেকে সেই নিম্নচাপ রেখা অন্ধ্রের বিশাখাপত্তনমের উপর দিয়ে গতিশীল হতে চলেছে বলে পূর্বাভাস আবহবিদদের। তার প্রভাব পড়তে চলেছে মূলত তামিলনাড়ুতে। চেন্নাই, তিরুভাল্লুর, রানিপেটের মতো এলাকায় সবচেয়ে বেশি দাপট দেখাতে চলেছে মন্থা। তার প্রভাবে আগামী সপ্তাহের প্রথমার্ধ্বে ভারী বৃষ্টি এবং ঝড়ের সাক্ষী হতে চলেছে তামিলনাডু়। সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে। এখনই জারি হয়েছে কমলা সতর্কতা। স্কুল, কলেজ বন্ধের কথা ঘোষণা করা হয়েছে।

READ MORE.....