Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

নদী ভাঙনে আতঙ্ক মাল শহর সংলগ্ন এলাকায়

নদী ভাঙনে আতঙ্ক মাল শহর সংলগ্ন এলাকায়

শনিবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি ও ঝড়ের জেরে ব্যাপকভাবে জলমগ্ন হয়ে পড়েছে মাল শহর সংলগ্ন বেশ কয়েকটি এলাকা। তেশিমলা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অংশে জল ঢুকে পড়ায় ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন।

 

এদিকে, বিধাননগর গ্রাম পঞ্চায়েতের নেওড়া নদীর জলস্তর বৃদ্ধির ফলে ভেঙে গিয়েছে পাড়। জলোচ্ছ্বাসের জেরে ওই নদীর পার্শ্ববর্তী একটি রিসর্টের প্রাচীর পর্যন্ত জল ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন সেখানে থাকা পর্যটকরা। ওই এলাকার একটিমাত্র সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, ঝড়ের দাপটে মাল উদ্যানে থাকা একটি বিশাল গাছ উপড়ে গিয়েছে।

 

আর গাছটি গিয়ে পড়েছে সেখানে থাকা অ্যাকোয়ারিয়ামের চালের উপর। এর ফলে অ্যাকোয়ারিয়ামের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়েছে। এদিন সকাল থেকেই বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি চলছে বাঁধ মেরামতের কাজ। স্থানীয় সমাজসেবী সংস্থাগুলিও বন্যা পরিস্থিতির জেরে ক্ষতিগ্রস্ত মানুষজনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

READ MORE.....