এবার অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনার জন্য ৭৯ হাজার কোটি টাকা অনুমোদন করল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সংক্রান্ত কমিটি (ডিএসি)। এর ফল শক্তি বাড়বে স্থল, নৌ, বায়ুসেনা তিন বাহিনীর।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সোমবার, ২৯ ডিসেম্বরে বৈঠক ছিল প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সংক্রান্ত কমিটির। সেখানে গোলোন্দাজ বাহিনীর জন্য লয়েটার যুদ্ধাস্ত্র ব্যবস্থা , হালকা ওজনের রাডার, পিনাকা মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেমের জন্য দূরপাল্লার রকেটে ব্যবহারযোগ্য গোলাবারুদ, এছাড়াও ড্রোন শনাক্তকারী ইন্ডিগ্রেটেড ড্রোন ডিটেকশন কেনার বিষয়ে অনুমতি দেওয়া হয়েছে। যাবতীয় অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কিনতে মোট ব্যয় হবে ৭৯ হাজার কোটি টাকা।












