Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ফুল মেলার উদ্বোধনে অনুব্রত

ফুল মেলার উদ্বোধনে অনুব্রত

বাড়িতে বাগান করুন। ফুল গাছ লাগান। যদি প্রয়োজনীয় জমি না থাকে, ছাদ বাগান করুন। ফুল দেখতে ভীষণ সুন্দর লাগে। বীরভূম বনবানি চেতনা উদ্যোগ ও বোলপুর উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে ২১তম বর্ষ ফুল মেলায় অনুষ্ঠানিক উদ্বোধনে এসে বললেন পশ্চিমবঙ্গ গ্রাম উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। বোলপুর উচ্চ বিদ্যালয় হাইস্কুল প্রাঙ্গণে বোলপুর ফুল মেলা প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুব্রত মণ্ডল।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি অধ্যাপক প্রলয় নায়েক, বোলপুর উচ্চ বিদ্যালয় এর শিক্ষক ও পড়ুয়ারা। ফুল মেলার উদ্যোক্তা, বীরভূম বনবাণী চেতনা উদ্যোগ প্রতিষ্ঠানের কর্ণধার ব্যবসায়ী দীনবন্ধু সিংহ জানান, ‘বাঙালির অন্যতম প্রিয় ঋতু শীতকাল। শীতকাল মানেই তো চারিদিকে ফুলে-ফলে রঙিন হয়ে ওঠে। কাজেই বোলপুরের প্রাক্তন লোকসভার সাংসদ তথা লোকসভার স্পিকার প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের হাত ধরে এই মেলার সূচনা হয়েছিল। গুটি-গুটি পায়ে এ বছর ২১শে পদার্পণ করল।

 

বরাবরই সোমনাথ চট্টোপাধ্যায় উদ্বোধন করেছেন। এবছর বোলপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণকে আমরা বেছে নিয়েছি। অনুব্রত মণ্ডল, তৃণমূলের অন্যান্য জনপ্রতিনিধিরা এসেছিলেন। বোলপুরবাসীর কাছে বেশ ভালো সাড়া পাওয়া যায়। আগামী ২৬ তারিখ পর্যন্ত চলবে ফুল মেলা’। বোলপুর ফুল মেলার প্রধান অতিথি অনুব্রত মণ্ডল বলেন, ‘প্রত্যেকেই বাড়িতে বাগান করুন। গাছপালা লাগান। বিশেষ করে শীতকালে ফুল গাছ লাগান। দেখতে বেশ সুন্দর লাগে। বাড়িতে প্রয়োজনীয় জায়গা না থাকলে ছাদ বাগান করুন। আমার বাড়িতেও ফুলের বাগান আছে। আমার মেয়ে নিজে দেখভাল করে। পরিবেশটা বেশ সুন্দর লাগে’।

READ MORE.....