Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বাংলাদেশ ইস্যুতে কড়া নরগরপাল শহরে অশান্তি রুখতে বিশেষ সতর্কতা

বাংলাদেশ ইস্যুতে কড়া নরগরপাল শহরে অশান্তি রুখতে বিশেষ সতর্কতা

উৎসবের মরসুমে কলকাতায় অশান্তি রুখতে তৎপর লালবাজার। বাংলাদেশে সাম্প্রতিক হিংসার রেশ যাতে এ রাজ্যে আছড়ে না পড়ে, তার জন্য পুলিশকে সতর্ক করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শনিবার কলকাতা পুলিশের মাসিক অপরাধ দমন বৈঠকে তিনি স্পষ্ট জানান, তিলোত্তমার শান্তি বিঘ্নিত হতে দেওয়া যাবে না। শহরের বাংলাদেশি পাড়াগুলোতে বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি। অশান্তির সামান্য ইঙ্গিত পেলেই পুলিশকে দ্রুত কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

সামনেই বড়দিন এবং বর্ষবরণ। উৎসবের আবহে ভিড় সামলানো এবং নিরাপত্তা সুনিশ্চিত করাই এখন লালবাজারের প্রধান চ্যালেঞ্জ। এর মধ্যেই বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির আঁচ নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে খুনের ঘটনাকে কেন্দ্র করে ওপার বাংলায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এই আবহে কলকাতায় যাতে কোনও উত্তেজনার দানা না বাঁধে, তা নিশ্চিত করতে চান সিপি। বিশেষ করে ‘এসআইআর’ সংক্রান্ত শুনানি চলাকালীন শহর ও শহরতলির থানাগুলিকে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। নিরাপত্তা নিশ্ছিদ্র করতে শহরের হোটেলগুলোতে আচমকা তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছেন নগরপাল।

 

হোটেলের লাইসেন্স এবং নথিপত্র খতিয়ে দেখার কাজ শুরু করছে পুলিশ। নতুন হোটেলগুলোর ক্ষেত্রে বাড়তি কড়াকড়ি করা হচ্ছে। পাশাপাশি, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলি থেকে শিক্ষা নিয়ে শহরের গুদামঘরগুলির দিকেও নজর দেওয়া হচ্ছে। গুদামগুলোর লাইসেন্স এবং অগ্নি-নির্বাপণ ব্যবস্থা ঠিক আছে কি না, তা যাচাই করার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট থানাগুলিকে। উৎসবের শহরে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ লালবাজার।

READ MORE.....