Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বাংলায় জেলায়-জেলায় দুর্গাপুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেবে বিজেপি

বাংলায় জেলায়-জেলায় দুর্গাপুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেবে বিজেপি

বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। আর ভোট বড় বালাই। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলার দুর্গা পুজো কমিটি গুলোকে যে অনুদান দেওয়া হতো তা এক ধাক্কায় যেমন ৮৫ হাজার থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা করার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পথে হেঁটেই এবারে জেলায় জেলায় বিভিন্ন দুর্গা পুজো কমিটিকে সরাসরি আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি। আর এই বিপুল অংকের টাকা দেওয়ার জন্য যাবতীয় দায়িত্ব তুলে দেওয়া হল মিঠুন চক্রবর্তীর কাঁধে। তবে এবারেই প্রথম নয়, এর আগেও একুশের বিধানসভা নির্বাচনের সময় ঠিক একইভাবে বাংলার দূর্গাপূজা কমিটি গুলিকে আর্থিক অনুদান দেওয়ার পথে হেঁটেছিল বিজেপি।

 

কিন্তু সেক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল দলের রাজ্য স্তরের প্রথম সারির বেশ কিছু নেতার চূড়ান্ত দুর্নীতি। বাংলায় সেই সময় দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধি থেকে শুরু করে রাজ্য কমিটির প্রথম সারির একাধিক নেতা-নেত্রী এই টাকা বিলির ক্ষেত্রে দুই হাতে লুটপাট করেছিলেন বলে অভিযোগ। এমনকি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে রাতারাতি টাকা দিলি করা হয়ে গেলেও সেই সমস্ত ক্লাবের দুর্গাপুজোয় নেতা-নেত্রীদের অর্থাৎ বিজেপির নেতা-নেত্রীদের কেন উদ্বোধনে ডাকা হচ্ছে না সেই খবর নিতে গিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব জানতে পারে যে ক্লাব গুলির নামে বিপুল অংকের অর্থাৎ লক্ষ লক্ষ টাকা বিলি করা হয়েছে দলের কোষাগার থেকে, তার অধিকাংশ ক্লাবের কোন অস্তিত্বই নেই।

 

তাই যে ক্লাবের অস্তিত্বই নেই সেই ক্লাবের দুর্গা পুজোর নামে টাকা পাঠিয়ে দেওয়ায় জনসংযোগের কোন সুযোগই পাননি বিজেপি নেতারা। এ বাড়িতে এমন কোন দুর্নীতির সম্ভাবনা যাতে না তৈরি হয় তাই বিপুল অংকের অর্থাৎ এই কোটি কোটি টাকা দূর্গা পূজার জন্য বিলি করার দায়িত্ব তুলে দেওয়া হল মিঠুন চক্রবর্তীর কাঁধে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, জেলার পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। তবে কত টাকা করে অনুদান দিচ্ছে তা স্পষ্ট করে ঘোষণা করেনি।

 

নতুন নিয়ম অনুযায়ী, এবার জেলার পুজো কমিটির সদস্যদের সরাসরি এসে হাতে হাতে টাকা নিতে হবে। কোনো জেলা নেতার হাতে টাকা দেওয়া হবে না, যদিও তাঁরা ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে আসতে পারেন। ২০২০ সালের মতোই এবার ইজেডসিসিতে দুর্গাপূজা আয়োজন করছে বিজেপি। শোনা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই পুজোর উদ্বোধন করতে পারেন। রুদ্রনীল ঘোষ জানিয়েছেন, এই পুজোর বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা। এর পাশাপাশি অমিত শাহ লেবুতলা পার্কে সজল মিত্রের পুজোতেও উদ্বোধন করতে পারেন বলে সূত্রের খবর।

READ MORE.....