Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

রাজস্থানে বাজেয়াপ্ত ১৫০ কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি!

রাজস্থানে বাজেয়াপ্ত ১৫০ কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি!

রাজস্থানে বাজেয়াপ্ত ১৫০ কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি! কিন্তু গাড়িটির মালিক কে, তা এখনও জানা যায়নি। ঘটনায় ইতিমধ্যেই দু’জনেক গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, দিল্লির কায়দায় রাজস্থানে হামলার ছক করেছিল আততায়ীরা।

 

বুধবার গোপন সূত্রে খবর পেয়ে রাজস্থানের টঙ্ক জেলার বারোনি থানা এলাকায় গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ। তল্লাশি চালিয়ে প্রায় ১৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে বলে তদন্তকারীদের সূত্রে খবর। এর পাশাপাশি গাড়িটি থেকে উদ্ধার হয়েছে ২০০টি বিস্ফোরক কার্টিজ এবং ৬ বান্ডিল তার। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

ধৃতরা হলেন সুরেন্দ্র মোচি এবং সুরেন্দ্র পাটোয়া। বর্তমানে তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা বুন্দি থেকে টঙ্কে বিস্ফোরকগুলি নিয়ে এসেছিলেন। ডিএসপি মৃত্যুঞ্জয় মিশ্র বলেন, “গোপন সূত্রে খবর পাওয়ার পরই আমরা অভিযান চালাই। তারপরই বিস্ফোরক বোঝাই গাড়িটি উদ্ধার হয়। ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হচ্ছে।

READ MORE.....