Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

রাজ্যসভায় বিজেপির প্রার্থী হলেন কোয়েল

রাজ্যসভায় বিজেপির প্রার্থী হলেন কোয়েল

তৃণমূলের হয়ে জেতা রাজ্যসভার আসন ছেড়ে এবার বিজেপির প্রার্থী হচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। রবিবার, ৪ অক্টোবর কেন্দ্রীয় বিজেপির প্রকাশিত রাজ্যসভা ভোটের প্রার্থীতালিকায় পশ্চিমবঙ্গের একটি আসনে রুক্মিণী মল্লিক ওরফে কোয়েলের নাম রয়েছে। তাঁর ছেড়ে আসা ওই আসনেই ভোট আগামী ১৬ অক্টোবর, ষষ্ঠীর দিন।

 

অঙ্কের হিসেবে আসনটি বিজেপির দখলে যাওয়ার কথা, ফলে সংসদের উচ্চকক্ষে কোয়েলের ফের প্রবেশ এখন সময়ের অপেক্ষা মাত্র।চলতি বছরের এপ্রিলে বিধানসভা ভোটের ঠিক আগে রাজ্যসভার চারটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তৎকালীন শাসকদল তৃণমূলের চার প্রার্থী-কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, রাজীব কুমার ও মেনকা গুরুস্বামী। ছাব্বিশের বিধানসভা ভোটে শাসকদলের ভরাডুবির পর জুলাই মাসে, দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যেই, সাংসদ পদ থেকে ইস্তফা দেন কোয়েল। পরে তিনি বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসলের সঙ্গে দেখা করলে জল্পনা ছড়ায় যে তিনি গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন।

 

তবে খবর অনুযায়ী, এখনও তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেননি। সেই কারণেই প্রশ্ন উঠছে, যোগদানের আগেই তাঁর নাম প্রার্থীতালিকায় কেন?এর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিকবরাইকও তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে রাজ্যসভার সাংসদ হয়েছেন। কোয়েলও সেই পথেই হাঁটছেন। এই বিষয়ে এখনও টলিউড অভিনেত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। নির্বাচন কমিশন আগেই শূন্য আসনটির জন্য ভোটের দিনক্ষণ ঘোষণা করেছিল। রবিবার বিজ্ঞপ্তি জারি করে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি নেতৃত্ব।

READ MORE.....