Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

রায়দিঘীতে নারী সুরক্ষার জন্য নামল উইনার্স বাহিনী

রায়দিঘীতে নারী সুরক্ষার জন্য নামল উইনার্স বাহিনী

দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘীতে নারী সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সুন্দরবন জেলা পুলিশ। রায়দিঘী থানার আইসি মানস চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে শুক্রবার রায়দিঘীর বিভিন্ন এলাকা ঘুরে বিশেষ অভিযান চালায় পুলিশি ‘উইনার্স’ বাহিনী। তারা পার্ক, কলেজ, স্কুল এবং গুরুত্বপূর্ণ পাবলিক জায়গায় মহিলাদের সঙ্গে সরাসরি কথা বলেন।

বাহিনীর সদস্যরা জানতে চান, মহিলারা দৈনন্দিন চলাফেরায় কোনও অসুবিধা বা হয়রানির সম্মুখীন হচ্ছেন কি না। অনেক মহিলা জানান, কিছু এলাকায় যুবকদের অশালীন মন্তব্য বা অযথা উত্যক্ত করার ঘটনা ঘটে। এই ধরনের সমস্যার সমাধান ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সরাসরি যোগাযোগে মহিলাদেরকে আশ্বাস দেন।

সাথে কিশোরী ও কলেজ ছাত্রীদের আত্মরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, এটি একদিনের অভিযান নয়; এলাকা জুড়ে নিয়মিত টহল ও সংলাপ চালানো হবে যাতে মহিলারা নিরাপদে চলাচল করতে পারেন। স্থানীয়দের সাথে থানার সরাসরি যোগাযোগের পথও তুলে ধরা হয়।

রায়দিঘীর মহিলারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এই পদক্ষেপ এলাকার পরিবেশকে আরও নিরাপদ করবে এবং সমাজে নারীর প্রতি সম্মান ও সচেতনতা বাড়াবে। উইনার্স বাহিনীর এই অভিযান মহিলাদের মধ্যে নতুন আস্থা ও ভরসা তৈরি করেছে।

READ MORE.....