Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

লং জাম্পে ব্রোঞ্জ জয় প্রতাপগড়ের যুবকের

লং জাম্পে ব্রোঞ্জ জয় প্রতাপগড়ের যুবকের

আমেরিকার ইউজিনে আয়োজিত অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দূর লাফ বা লং জাম্পে ব্রোঞ্জ পদক জিতে নতুন ইতিহাস রচনা করলেন উত্তরপ্রদেশের প্রতাপগড়ের ১৯ বছর বয়সী অ্যাথলিট শাহনওয়াজ খান। তিনি প্রথম ভারতীয় পুরুষ ক্রীড়াবিদ যিনি অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে লং জাম্পে পদক জয়ের গৌরব অর্জন করলেন। ইতিপূর্বে ২০২১ সালে মহিলাদের লং জাম্পে ভারতের হয়ে রৌপ্য পদক জিতেছিলেন শৈলী সিং।

 

প্রতিযোগিতায় ৭.৮৪ মিটার দূর লাফিয়ে ব্রোঞ্জ পদক নিজের নামে করেন শাহনওয়াজ। যুক্তরাষ্ট্র থেকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আবেগপ্লুত শাহনওয়াজ জানান, প্রতাপগড়ের সংগ্রামপুর গ্রামের একটি খালের ধারে সিনিয়র অ্যাথলিট মহম্মদ হাদিস খানের অধীনে তাঁর খেলার প্রাথমিক প্রশিক্ষণ শুরু হয়েছিল। পরবর্তীতে কোভিড চলাকালীন তিনি মুম্বইয়ের পিলাই কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন এবং কোচ ইনজামাম-উল-হকের অধীনে প্রশিক্ষিত হন। বর্তমানে ২০২৪ সাল থেকে তিনি তিরুঅনন্তপুরমের স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই) সেন্টারে প্রশিক্ষণ নিচ্ছেন। ঐতিহাসিক এই জয়ের পর শাহনওয়াজ বলেন, “আমি জানতাম যে এর আগে অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের লং জাম্পে কোনো ভারতীয় পদক পাননি।

 

এই পদকটি কেবল আমার একার নয়, এটি পুরো দেশের।” ডানপাশের শারীরিক চোট ও পেশির টানের (ক্র্যাম্প) কারণে এই প্রতিযোগিতায় তিনি নিজের সেরা সেরা পারফরম্যান্স (৮.৩০ মিটার) দিতে পারেননি বলে জানান। গত জুলাইয়ে অনূর্ধ্ব-২০ এশিয়ান অ্যাথলেটিক্সেও তিনি ৭.৮৪ মিটার লাফিয়ে সোনা জিতেছিলেন। স্টিপলচেজ অ্যাথলিট কাকা শারুখ খানকে নিজের জীবনের অন্যতম প্রধান অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে শাহনওয়াজ জানান, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমসে পদক জেতাই এখন তাঁর পরবর্তী প্রধান লক্ষ্য।

READ MORE.....