Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

শ্লীলতাহানির অভিযোগে পদত্যাগ কলকাতা মেডিক্যালের অধ্যাপকের

শ্লীলতাহানির অভিযোগে পদত্যাগ কলকাতা মেডিক্যালের অধ্যাপকের

শ্লীলতাহানির অভিযোগে পদত্যাগ করলেন কলকাতা মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগের প্রধান অধ্যাপক কল্যাণ ভট্টাচার্য। প্রথম বর্ষের একাধিক ছাত্রী তাঁর বিরুদ্ধে শারীরিক হেনস্থা ও অশালীন আচরণের অভিযোগ তোলেন। অভিযোগ প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে ওঠে মেডিক্যাল কলেজ ক্যাম্পাস। শুক্রবার দুপুরে পড়ুয়াদের বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন অভিযুক্ত অধ্যাপক।

 

শুক্রবার বেলা প্রায় বারোটার পর থেকেই অধ্যক্ষের কক্ষে জমায়েত হন মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীরা। স্টুডেন্টস ইউনিয়নের সদস্যরা লিখিতভাবে অভিযোগ জমা দেন প্রিন্সিপালের হাতে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে এইচওডি ছাত্রীদের সঙ্গে অনৈতিক আচরণ করে যাচ্ছেন। প্রশাসন কোনও ব্যবস্থা না নেওয়াতেই তাঁরা রাস্তায় নামতে বাধ্য হন। বিক্ষোভ চলতে থাকে টানা কয়েক ঘণ্টা। ক্রমে চাপ বাড়তেই বিকেলে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক কল্যাণ ভট্টাচার্য। অধ্যক্ষের তরফে জানানো হয়েছে, নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বভার দেওয়া হয়েছে অধ্যাপিকা মৈত্রেয়ী মণ্ডলকে।

 

অধ্যক্ষ আরও জানান, বিষয়টি তদন্তের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী দশ দিনের মধ্যে সেই কমিটির রিপোর্ট পেলে স্বাস্থ্য দপ্তরে পাঠানো হবে। তাঁর কথায়, কমিটির রিপোর্টের ভিত্তিতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে স্বাস্থ্য দফতর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেডিক্যাল কলেজ তথা চিকিৎসক মহলে। ছাত্রছাত্রীদের একাংশ জানিয়েছেন, তাঁরা চান অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কোনও ছাত্রী এমন অভিজ্ঞতার শিকার না হন।

READ MORE.....