Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

সঞ্জুর রানে ফেরা নিয়ে সাই হোপকে কটাক্ষ অশ্বিনের

সঞ্জুর রানে ফেরা নিয়ে সাই হোপকে কটাক্ষ অশ্বিনের

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রাঁচীতে সঞ্জু স্যামসনের ব্যাট হাতে তাণ্ডব দেখার পর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক সাই হোপের রণকৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে, পাওয়ারপ্লে চলাকালীন আকিল হোসেনকে টানা বোলিং করিয়ে কার্যত স্যামসনের ফর্মে ফেরার পথ সুগম করে দিয়েছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক। রাঁচীতে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ২৪৯ রান তোলে ভারত। স্যামসন মাত্র ৪১ বলে ঝড়ো ৮২ রানের ইনিংস খেলেন। বাঁ-হাতি স্পিনার হোসেনকে এক ওভারেই দু’টি ছক্কা ও দু’টি চার মেরে ৪৬ রান তোলেন সঞ্জু।

 

নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ এ প্রসঙ্গে অশ্বিন বলেন, “রানখরায় ভোগায় স্যামসন শুরুতে কিছুটা জড়তায় ছিল। কিন্তু সাই হোপ তাকে সুযোগ করে দিল। পাওয়ারপ্লেতে আকিল হোসেনকে দিয়ে টানা তিন ওভার করানো মানে ক্ষুধার্ত সিংহের পাতে আস্ত খাসি পরিবেশন করা। সঞ্জু সেই সুযোগটা লুফে নিয়েছে।” দলে নিজের জায়গা হারানোর ঝুঁকি থাকা সত্ত্বেও স্যামসনের এমন আক্রমণাত্মক মানসিকতার প্রশংসাও করেছেন অশ্বিন।

 

তিনি জানান, বাদ পড়ার ভয় থাকলে অধিকাংশ ব্যাটার আত্মরক্ষামূলক পথ বেছে নেন, কিন্তু সঞ্জু দলের স্বার্থে ঝুঁকি নিয়েই খেলে গিয়েছেন। যদিও বোলিংয়ে ভুল করলেও ব্যাট হাতে সেই খামতি পূরণ করে নেন হোপ নিজেই। ৪৫ বলে অপরাজিত ১০২ রানের অনবদ্য ইনিংস খেলে নয় বল বাকি থাকতেই ২৫০ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচের সিরিজে এই মুহূর্তে ১-১ সমতা। সিরিজের পরবর্তী ম্যাচ ইন্দোরে।

READ MORE.....