Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়স

হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়স

২৫ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে শ্রেয়াস আইয়ার তলপেটে চোট পান। এতে তার প্লীহা কেটে যায় এবং অভ্যন্তরীণ রক্তপাত হয়। এই ঘটনায় সিডনির এক হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিতে হয় আইয়ারকে।তবে চিকিৎসা শেষে অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি।বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘তিনি (আইয়ার) এখন স্থিতিশীল এবং সুস্থ হচ্ছেন।’

 

বিসিসিআই-এর বিবৃতিতে, সচিব দেবজিৎ শায়কিয়ার উদ্ধৃত করে বলা হয়েছে, ‘চোটটি দ্রুত শনাক্ত করা হয়েছিল এবং একটি ছোট প্রক্রিয়ার মাধ্যমে রক্তপাত বন্ধ করা হয়েছে। তিনি যথাযথ চিকিৎসা পদ্ধতি অনুসরণ করেছেন। তিনি এখন স্থিতিশীল এবং সুস্থ হচ্ছেন।বিসিসিআই মেডিক্যাল টিম, পাশাপাশি সিডনি ও ভারতের বিশেষজ্ঞরাও তার সুস্থতায় সন্তুষ্ট, এবং আজই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’২৫ অক্টোবর সিডনির এসসিজিতে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে মাটিতে পড়ে যান আইয়ার। প্রথমে চোট গুরুতর মনে হয়নি। কিন্তু হাসপাতালে নেওয়ার পর ভেতরের ক্ষতটা পরীক্ষায় ধরা পড়ে।

READ MORE.....