Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

হোটেলের বিল মেটানোর টাকা থাকায় রাস্তায় ঠাঁই পাকিস্তানের খেলোয়াড়দের

হোটেলের বিল মেটানোর টাকা থাকায় রাস্তায় ঠাঁই পাকিস্তানের খেলোয়াড়দের

হোটেলের বিল মেটানোর টাকা থাকায় রাস্তায় ঠাঁই পাকিস্তানের খেলোয়াড়দের। ফের একবার বিশ্বের সামনে লজ্জায় মাথা হেঁট হয়ে গেল পাকিস্তানের। প্রায় কয়েক ঘণ্টা বিদেশের রাস্তায় রাস্তায় ঘুরলেন সেই দেশের খেলোয়াড়রা। একদিকে যখন ক্রিকেট বিশ্বকাপ নিয়ে মাতামাতি, তখন এই অবস্থা পাকিস্তানের হকি খেলোয়াড়দের।

এফআইএইচ প্রো লিগের দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় পাকিস্তান দল। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় নেমে আয়োজক দেশের কাছে হেরেও গিয়েছে পাক বাহিনী। তার আগে যে অস্বস্তিকর ঘটনার সাক্ষী থেকেছে, সেটারই যেন ছাপ পড়ল পাকিস্তানের খেলায়। পাকিস্তান হকি ফেডারেশন টাকা না দেওয়ায় হোটেলের বুকিং ক্যানসেল করে দেওয়া যায়। কারণ তাদের কাছে পর্যাপ্ত টাকা নেই। তাই বেশ কয়েক ঘণ্টা কার্যত রাস্তায় রাস্তায় ঘুরলেন পাকিস্তানের হকি খেলোয়াড়রা।

এই বিষয়ে এক সূত্র বলছেন, “প্লেয়ার ও কর্মকর্তাদের জন্য ক্যানবেরায় ফোর স্টার হোটেল বুক করা হয়েছিল। জানানো হয়েছিল, পাকিস্তান হকি সংস্থা সব টাকা শোধ করে দেবে। কিন্তু গত সপ্তাহে ক্যানবেরায় পৌঁছে প্লেয়াররা জানতে পারেন, ওই হোটেলে তাঁদের জন্য কোনও ঘর বুক করাই নেই। এমনকী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি হকি দলের কোচ।” অতএব বেশ কয়েক ঘণ্টায় রাস্তায় ঘুরে বেড়াতে হল খেলোয়াড়দের।

READ MORE.....