Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

অগ্নিগর্ভ বাংলাদেশ নিয়ে পোস্টে হিন্দু জাগরণের ডাক দিয়ে বিতর্কে কাজল

অগ্নিগর্ভ বাংলাদেশ নিয়ে পোস্টে হিন্দু জাগরণের ডাক দিয়ে বিতর্কে কাজল

দীপু দাস হত্যাকাণ্ড নিয়ে গত বৃহস্পতিবার রাত থেকে জ্বলছে পদ্মাপাড়। গণপিটুনি দিয়ে খুনের পর পোড়া মুণ্ডু ও ধড় নিয়ে ‘মৌলবাদী পশু’দের উল্লাস দেখে স্তম্ভিত সভ্য সমাজ। নারকীয় এই ঘটনায় কেঁপে উঠেছে গোটা বিশ্ব। এবার বাংলাদেশে হিন্দু যুবকের হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদে গর্জে উঠলেন কাজল আগরওয়াল ।

 

 

সোশাল মিডিয়ায় অভিনেত্রী লেখেন, ‘All eyes on Bangladesh Hindus’, বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায় ‘সকলের নজর বাংলাদেশের হিন্দুদের উপর’। সেই পোস্টেই হিন্দু জাগরণের ডাক দেন কাজল। ‘সিংহম’ নায়িকার সংযোজন, “হিন্দুরা জেগে উঠুন। এই নীরবতা আপনাকে বাঁচাতে পারবে না।” অগ্নিগর্ভ বাংলাদেশের আবহে কাজল আগরওয়ালের এহেন পোস্ট দাবানল গতিতে ভাইরাল সোশাল পাড়ায়। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর এহেন আক্রমণে গর্জে ওঠায় কাজলের প্রশংসায় পঞ্চমুখ সিংহভাগ নেটাগরিকরা। কেউ বলছেন, ‘যাক আপনার বুকের পাটা রয়েছে।’

 

কেউ বা বললেন, ‘ভাগ্যিস আপনার মতো সেলেব রয়েছে এদেশে, যাঁরা প্রতিবাদে গর্জে উঠতে জানেন।’ কেউ বা কাজলের মন্তব্যে সায় দিয়ে বললেন, ‘সত্যিই এবার হিন্দুদের জেগে ওঠা উচিত।’ একাংশ আবার কাজলের পোস্ট শেয়ার করে সব হিন্দুদের এক হওয়ার ডাক দিলেন। তবে প্রশংসার পাশাপাশি বিতর্কও উসকেছে কাজলের মন্তব্যে।

READ MORE.....