Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

অন্নপূর্ণা না আসায় বিষ্ণুপুরের এসডিও দফতরে প্রবল বিক্ষোভ

অন্নপূর্ণা না আসায় বিষ্ণুপুরের এসডিও দফতরে প্রবল বিক্ষোভ

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের এসডিও অফিসে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন মহিলারা। ক্ষোভ এমন জায়গায় পৌঁছায় যে মহিলারা মহকুমা শাসকের দফতরের সামনে বেশ কিছুক্ষণ পথ অবরোধও করে রাখেন। পরে বিষ্ণুপুর থানার পুলিশ অবরোধস্থলে পৌঁছে অবরোধকারীদের সরিয়ে দেয়। অন্নপূর্ণা যোজনা নিয়ে মহিলাদের ক্ষোভ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটে বাঁকুড়ার বিষ্ণুপুরে মহকুমা শাসকের দফতরে।

 

যেসকল আবেদনকারী যোজনায় টাকা পাননি, তাঁরা কেন টাকা পাননি ? তা জানতে এদিন মহকুমা শাসকের দফতরে হাজির হন। সময় যত গড়ায় ততই বঞ্চিতদের ভিড় বাড়তে থাকে। শুরু হয় বিক্ষোভ। পরে বিক্ষুব্ধরা মহকুমা শাসকের দফতরের সামনে পথ অবরোধ করে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন।

READ MORE.....