Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

আকাশপথে সীমান্ত পরিদর্শন বিএসএফ আধিকারিকের

আকাশপথে সীমান্ত পরিদর্শন বিএসএফ আধিকারিকের

আকাশ পথে সীমান্ত পরিদর্শন করলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি আনিস প্রসাদ। বুধবার বিকেলে তিনি আকাশপথে হিঙ্গলগঞ্জের সুন্দরবনের শামসেরনগর, কালিতলা, সাহেবখালি, হেমনগর সহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন। বিএসএফের পক্ষে জানানো হয় যে, এদিন তিনি প্রায় আধ ঘন্টা ধরে হেলিকপ্টারে আকাশ পথে সীমান্ত পরিদর্শন করার পর ফিরে যান। বিএসএফ সূত্রে জানা গেছে, সম্প্রতি বাংলাদেশের যে বিশৃংখলার পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে যে কোন মুহুর্তে সীমান্ত পার হতে পারে উগ্রবাদীরা।

 

সে দিকে লক্ষ্য রেখে জওয়ানদের পক্ষে কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে। এদিকে অস্থির পরিস্থিতে বিশৃঙ্খলার পরিবেশের ফলে সীমান্ত পেরিয়ে যাতে কোন ভাবে বাংলাদেশের উগ্রপন্থিরা ভারতে প্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ্য রেখে পাহারার ব্যবস্থা করা হয়। কোন জঙ্গী যদি ভারতে আত্মগোপন করে থাকে সে যাতে কোন ভাবে বাংলাদেশের ফিরে যেতে না পারে তার জন্য সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করলেন বিএসএফের আধিকারিক বলে জানা গিয়েছে।

READ MORE.....