Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

আর্জেন্টিনাকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারতীয় মহিলা হকি দল

আর্জেন্টিনাকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারতীয় মহিলা হকি দল

আর্জেন্টিনার বিরুদ্ধে চার ম্যাচের হকি সিরিজে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় শেষ করল ভারতীয় মহিলা হকি দল। সিরিজের প্রথম দুই ম্যাচে হারলেও শেষ দুই ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ ২-২ ব্যবধানে ড্র করতে সক্ষম হলেন নবনীত কৌররা। সিরিজের শেষ ম্যাচে নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকলেও রোমাঞ্চকর শুট-আউটে আর্জেন্টিনাকে ৩-২ গোলে পরাজিত করে ভারত। এদিন ভারতীয় রক্ষণভাগ ছিল জমাট, যা প্রতিপক্ষের একের পর এক আক্রমণ রুখে দিয়ে ক্লিন শিট বজায় রাখতে সাহায্য করে।

 

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল সফরের প্রথম ম্যাচে ভারত ৪-২ গোলে হেরে যায় এবং ১৪ এপ্রিল দ্বিতীয় ম্যাচে ২-১ ব্যবধানে হার স্বীকার করে। তবে ১৬ এপ্রিল তৃতীয় ম্যাচে নবনীত কৌর ও নেহার গোলে ২-১ ব্যবধানে জয়ী হয়ে সিরিজে টিকে থাকে ভারত। গতকাল চূড়ান্ত ম্যাচে স্নায়ুর লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়ে তারা। দলের এই লড়াকু মানসিকতায় গর্ব প্রকাশ করে অধিনায়ক নবনীত কৌর জানান, শক্তিশালী আর্জেন্টিনার বিরুদ্ধে ০-২ ব্যবধানে পিছিয়ে থেকেও ফিরে আসা দলের চারিত্রিক দৃঢ়তারই বহিঃপ্রকাশ। এই জয় আসন্ন বড় টুর্নামেন্টগুলোর প্রস্তুতিতে ভারতীয় দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।

READ MORE.....