Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

আলো, সুর আর আনন্দে মোড়া ইংরেজবাজার, বড়দিনে শুরু হল ক্রিসমাস কার্নিভাল

আলো, সুর আর আনন্দে মোড়া ইংরেজবাজার, বড়দিনে শুরু হল ক্রিসমাস কার্নিভাল

প্রভু যিশু খ্রিস্টের পুণ্য জন্মদিনকে ঘিরে উৎসবের আবহে রঙিন হয়ে উঠল ইংরেজবাজার শহর।এই বিশেষ দিনকে স্মরণীয় করে তুলতে ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে শুরু হল বর্ণাঢ্য ক্রিসমাস কার্নিভাল।মালদহ রামকৃষ্ণ মিশন সংলগ্ন ময়দানে বসেছে এই কার্নিভালের আসর যা চলবে টানা সাত দিন।

 

কার্নিভালে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছে সংগীতানুষ্ঠান।মুম্বাইয়ের নামী গায়ক-গায়িকাদের পাশাপাশি কলকাতার স্বনামধন্য শিল্পীরাও মঞ্চ মাতাবেন। প্রচণ্ড শীত উপেক্ষা করেও সাধারণ মানুষ, পরিবার-পরিজন নিয়ে ভিড় জমাচ্ছেন এই উৎসব প্রাঙ্গণে। শিশু থেকে বয়স্ক—সবার মুখেই উচ্ছ্বাস।

 

পুরো ইংরেজবাজার শহর সেজে উঠেছে আলোয় আলোয়। প্রধান সড়ক থেকে অলিগলি সবখানেই ঝলমলে আলোর সাজ, কোথাও সুসজ্জিত গেট, কোথাও তোরণ, আবার কোথাও বাহারি আলোর ঝলকানি শহরকে করে তুলেছে এক অনন্য রূপকথার রাজ্য।এদিন কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। উপস্থিত ছিলেন মালদহ জেলার বিভিন্ন আধিকারিক,পৌরসভার কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সব মিলিয়ে বড়দিনে ইংরেজবাজারে যেন আনন্দের এক নতুন অধ্যায়ের সূচনা।

READ MORE.....