Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

এসআইআর : উধাও ৫০ লক্ষ ভোটার

এসআইআর : উধাও ৫০ লক্ষ ভোটার

এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া ভোটারের সংখ্যা ৫০ লক্ষেরও বেশি ছাড়িয়ে গেল। আগামী ১৬ ডিসেম্বর নির্বাচন কমিশন রাজ্যের যে খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে, তাতে মোট ৫২ লক্ষ ৯৯ হাজার ৬৬৩ জন ভোটারের নাম থাকবে না বলে কমিশন সূত্রে খবর। শুধুমাত্র মৃত বা স্থানান্তরিত ভোটাররাই নন, তালিকা থেকে বাদ পড়ছেন বিপুল সংখ্যক ‘নিখোঁজ’ এবং ‘ভুয়ো’ (ডুপ্লিকেট) ভোটারও। কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, বাদ পড়া ভোটারের মধ্যে বড় অংশ জুড়ে রয়েছে ।

 

মৃত ভোটার ; প্রায় ২৩ লক্ষ ৪৮ হাজার ৯৫ জন । স্থানান্তরিত ভোটার ; প্রায় ১৮ লক্ষ ৫৫ হাজার ৩০২ জন । এই দু’টি অংশের বাইরেও প্রায় ১২ লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে। এই তালিকায় রয়েছে ৯ লক্ষ ৪২ হাজার ১৬২ জন ‘নিখোঁজ’ ভোটার যাঁদের কাছে ফর্ম পাঠানো হলেও বিএলও-রা এখনও পর্যন্ত কোনো খোঁজ পাননি। এছাড়াও, তালিকা থেকে বাদ যাচ্ছে ১ লক্ষ ২২ হাজার ৩০৩ জন ‘ভুয়ো’ (ডুপ্লিকেট) ভোটারের নাম। কমিশনের পরিসংখ্যানে ‘অন্যান্য’ হিসেবে চিহ্নিত করা হয়েছে আরও ৩১ হাজার ৮০১ জন ভোটারকে, যাঁরা এসআইআর প্রক্রিয়াকে গুরুত্ব দেননি বলে মনে করা হচ্ছে। ভুয়ো ভোটার চিহ্নিত করতে নির্বাচন কমিশন বৃহস্পতিবার থেকে কঠোর পদক্ষেপ নিয়েছে

 

। ইআরও (ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার)-দের জন্য ‘ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ (ডিসিএ)’ নামে নতুন সফ্‌টঅয়্যার চালু করা হয়েছে। এই প্রযুক্তি একাধিক ফর্ম জমা দেওয়া ভোটারদের চিহ্নিত করতে সাহায্য করবে। পাশাপাশি, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে, তথ্য যাচাইয়ে ইচ্ছাকৃত ভুল করলে বিএলও-দের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। যদিও বাদ পড়া এই সংখ্যা আপাতত খসড়া এবং নিখোঁজ ভোটারদের খোঁজ মিললে এই সংখ্যা পরিবর্তিত হতে পারে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি।

READ MORE.....