Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

পুরনো কেল্লায় মিলছে ২৫ দেশ , পাক মন্ত্রীকে দিল্লির আমন্ত্রণ

পুরনো কেল্লায় মিলছে ২৫ দেশ , পাক মন্ত্রীকে দিল্লির আমন্ত্রণ

২০২৩ সালের পর এই প্রথম কোনও পাকিস্তানি মন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাল ভারত। সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) অন্তর্ভুক্ত দেশগুলিকে নিয়ে আগামী ২০ থেকে ২২ নভেম্বর দিল্লিতে আয়োজিত হতে চলেছে প্রথম ‘সভ্যতামূলক সংলাপ মঞ্চ’ (সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম)। রাজধানীর ষোড়শ শতকের ঐতিহাসিক পুরনো কেল্লা প্রাঙ্গণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৫টিরও বেশি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এই আন্তর্জাতিক সম্মেলনের সূচনা করবেন।
বিদেশ মন্ত্রক ও সংস্কৃতি মন্ত্রকের যৌথ উদ্যোগে এই শীর্ষ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। গত বছর তিয়ানজিনে এসসিও রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী প্রথম এই উদ্যোগের প্রস্তাব দেন, যা পরবর্তীতে সর্বসম্মতিক্রমে গ্রহণ করে এসসিও পরিষদ।

 

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই উপলক্ষে পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকে নয়াদিল্লির তরফে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। পাকিস্তান ছাড়াও চিন, রাশিয়া, ইরান, বেলারুশ এবং মধ্য এশিয়ার দেশগুলি-সহ এসসিও-র ১০টি পূর্ণাঙ্গ সদস্য দেশের সংস্কৃতি মন্ত্রীদের পাশাপাশি ১৫টি সংলাপ অংশীদার ও পর্যবেক্ষক রাষ্ট্রকেও এই ঐতিহাসিক সাংস্কৃতিক সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।

READ MORE.....