Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

এসটিএফ-এর জালে ১০টি আগ্নেয়াস্ত্র সমেত পাচারকারী

এসটিএফ-এর জালে ১০টি আগ্নেয়াস্ত্র সমেত পাচারকারী

পশ্চিমবঙ্গ এসটিএফ টিমের বড়সড় সাফল্য। প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এসটিএফ। বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ অন্ডাল স্টেশনের ৬ নম্বর প্লাটফর্মে আটক করা হয় বছর ৫৫’র আশরাফুল আনসারী নামে বিহারের বাঁকা জেলার শাসন গ্রামের বাসিন্দাকে। প্রথমে তাকে নিয়ে এসটিএফ জিজ্ঞাসাবাদ চালায়। তার কাছ থেকে উদ্ধার হয় ১০টি দেশী পিস্তল।

 

এতগুলো আগ্নেয়াস্ত্র নিয়ে এসে কোথায় কি কারণে এবং কার কাছে যাচ্ছিল? সে সমস্ত ঘটনার তদন্ত শুরু করছে এসটিএফ-এর সঙ্গে অন্ডাল থানার পুলিশ। জানা গেছে, এসটিএফ অস্ত্র পাচারের খবর নিয়ে তক্কে তক্কে ছিল। টানা নজরদারি চালিয়ে এসটিএফ-এর বিশেষ বাহিনী অন্ডাল থানা এলাকার অন্ডাল স্টেশন থেকে বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ১০টি দেশী পিস্তল সহ আশরাফুল আনসারী ওরফে চানা নামের এক অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করলো। জানা গেছে, এই সকল আগ্নেয়াস্ত্র অন্ডালের পথ দিয়ে রাজ্যের অন্য সব অংশে পৌঁছে দেওয়ার কাজ করছিল এই অস্ত্র কারবারি। সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে অস্ত্র কারবারি আশরাফুল জানায়, অস্ত্রগুলি অন্ডালের উখড়া এলাকায় পৌঁছানোর কথা ছিল।

 

এসটিএফ টানা জিজ্ঞাসাবাদ করে জানার প্রচেষ্টা চালাচ্ছে কি উদ্দেশ্যে এই অস্ত্রগুলি নিয়ে উখড়া যাওয়া হচ্ছিল। এছাড়াও উখড়া এলাকায় কার কাছে এই অস্ত্রগুলি যাচ্ছিল তার অনুসন্ধানেও নামছে এসটিএফ সহ অন্ডাল থানার পুলিশ। এসটিএফ-এর অতর্কিতে এই অভিযানের জেরে বড়সড়ো নাশকতার হাত থেকে এলাকা রক্ষা পেল বলেই দাবি করছেন অভিজ্ঞ মহল। তবে কত অস্ত্র ইতিমধ্যেই চারিদিকে সরবরাহ হয়ে গেছে, সে বিষয়টা এখনো স্পষ্ট নয়। এখন দেখার আগামিতে আর কি কি পদক্ষেপ নেয় প্রশাসন।

READ MORE.....