Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ওয়াকফ আইন রাজ্য মেনে নেওয়ার প্রতিবাদে মিছিল কংগ্রেসের

ওয়াকফ আইন রাজ্য মেনে নেওয়ার প্রতিবাদে মিছিল কংগ্রেসের

বসিরহাট মহকুমার বসিরহাট টাউন কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি মিছিল বার হয় ত্রিমোহিনী থেকে বসিরহাট বোডঘাট ইছামতি ব্রিজ পর্যন্ত। এই মিছিলের কংগ্রেস নেতাকর্মীদের একটাই দাবি, কেন্দ্র ও রাজ্য সরকার ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে, যা দেশের পক্ষে ভয়ানক সময় এগিয়ে আনছে, তাই অবিলম্বে ধর্ম নিয়ে রাজনীতি করা বন্ধ হোক। কংগ্রেস নেতা বাবু গাজী বলেন, ‘তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির যদি বাবরি মসজিদ করতে গিয়ে দল থেকে সাসপেন্ড হয়!

 

তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘সরকারি অর্থে দীঘায় জগন্নাথ মন্দির’ করেছে নিউ টাউনে ‘দূর্গা মন্ডপ’ তৈরি করবে এছাড়াও বিভিন্ন জায়গায় হিন্দুদের ধর্মীয় কর্মসূচি নিয়েছে মাননীয়া। তাহলে মসজিদ করতে গিয়ে যদি হুমায়ুন কবির সাসপেন্ড হয় তাহলে মন্দির তৈরি করার জন্য কেন মমতা বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড হবেন না কেন? তিনি আরো বলেন, মমতা-মোদি সেটিং করে চলছে’। তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী একাধিক দুর্নীতির অভিযোগে জেল থেকে তাদেরকে ছেড়ে দিচ্ছে ইডি-সিবিআই।

 

অথচ যে রাজ্যে কংগ্রেস ক্ষমতায় রয়েছে সেই রাজ্যের কোন নেতা মন্ত্রী অপরাধ করলে তাদেরকে জেলের মধ্যে পচিয়ে মারতে চাইছে কেন্দ্রীয় সরকার। তাই অবিলম্বে বিভাজনের রাজনীতি বন্ধ করা হোক। বসিরহাট ত্রিমোহিনী থেকে প্রায় তিন কিলোমিটার পায়ে হেঁটে হাতে পতাকা ব্যানার ফেস্টুন নিয়ে বোর্ডঘাটে এসে কিছু সময় শহীদ দীনেশ মজুমদার রোড অবরুদ্ধ করে রাখে কংগ্রেস। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় তারা।

READ MORE.....