বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও তাঁর ৯০ বছরের বৃদ্ধ মাকে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি নোটিশকে ঘিরে চাঞ্চল্য নানুরের চারকল গ্রামে। সোমবার সন্ধ্যার পর বোলপুরে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সাংবাদিক বৈঠক করে জানান, স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ায় আমাকে শুনানির নোটিশ দিয়ে নির্বাচন কমিশন পাঠিয়েছে।
আগামী ২৮ জানুয়ারি শুনানি প্রক্রিয়ার তারিখ ধার্য করেছেন। কমিশনের দেওয়া নোটিশে বলা হয়েছে ২০০২ সালের এসআইআর তথ্য এবং বর্তমান ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার তথ্যের সাথে অমিল রয়েছে। কাজেই কমিশন প্রত্যাশিত নয়। তাই প্রয়োজনীয় নথি নিয়ে হাজিরা নির্দেশ। শুধুমাত্র বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কে কমিশনের শুনানি নোটিশ দিয়েছেন এমনটা না, তাঁর ৯০ বছরের বয়সী বৃদ্ধ মা সাদেকা বিবিকেও নোটিশ দেওয়া হয়েছে। ২৮ তারিখ শুনানি প্রক্রিয়া হবে।
তবে সেটি নানুর ব্লক অফিসে নাকি তাঁর গ্রাম পাপুড়িতে হবে সেটি উল্লেখ নেই। কাজল এ বিষয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে তোপ দেখেছেন। তিনি কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপিকে। বলেছেন, ছিঃ বিজেপি ছিঃ। এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। আমার মায়ের বয়স ৯০ বছর ছুই-ছুই। আমার এক দাদা সাজু শেখ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ছিলেন। চাকরি থাকাকালীন মৃত্যু হয়েছে। সেই পেনশন এখনো পায় আমার মা। অর্থটা আসে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। অথচ আমার ৯০ বছরের বৃদ্ধ মাকে আবার নতুন করে প্রমাণ করতে হবে। যে তিনি ভারতীয় কি নন!














